,

‘আপনার কথাবার্তা বেসামাল হয়ে যাচ্ছে’

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনার কথাবার্তা বেসামাল হয়ে যাচ্ছে।

শনিবার (১৩ অক্টোবর) সকালে কাঁচপুর ব্রিজ এলাকায় চট্টগ্রাম-সিলেট সংযোগ সড়ক উদ্বোধন করে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের মতো ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকারীদের পালিয়ে যেতেও সহযোগিতা করেছে বিএনপির নির্ধারিত একটি টিম। বিএনপি একুশে আগস্টের ঘটনায় হতাশ-দিশেহারা।

তিনি বলেন, একুশে আগস্টের হামলার জন্য কে দায়ী, আদালতের রায়ে তা প্রমাণ হয়ে গেছে। এতগুলো রায় হলো কেউ কথা বলেনি। বিএনপি তাদের মুখের বিষ ছড়াচ্ছে।

‌সেতুমন্ত্রী আরও বলেন, ডা. জাফরউল্লাহ চৌধুরী বিএনপিরই লোক, তাই সেনাপ্রধানকে নিয়ে বিতর্কিত মন্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না করলে বিএনপিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সড়ক নির্মাণাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর