,

সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার মেলানিয়া ট্রাম্প!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন ইস্যুতে বহুবার আলোচনায় এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (৪৮)। সম্প্রতি তিনি এক চাঞ্চল্যকর মন্তব্য করে আবারও আলোড়ন সৃষ্টি করেছেন। চলতি মাসে তিনি আফ্রিকা সফরকালে এবিসি চ্যানেলকে এক সাক্ষাৎকার দেন। সেখানে সাইবার বুলিং বা অনলাইনে উত্ত্যক্ত করা নিয়ে এক প্রশ্নের জবাবে মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনিই সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার কোনো নারী। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রকাশ করেছে চ্যানেলটি।

আফ্রিকার কয়েকটি দেশে গত সপ্তাহে মার্কিন ফার্স্ট লেডি হিসেবে প্রথমবার একক সফরে করেন মেলানিয়া। তার নিজের ‘বি বেস্ট’ ক্যাম্পেইন এবং নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে কাজ করতেই এ সফর বলে জানিয়েছিলেন তিনি। এ সময় মেলানিয়া বলেন, ‘আমি বলতে পারি, বিশ্বে আমিই সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার।’ এ সময় মেলানিয়ার কাছে জানতে চান, ‘সত্যি আপনি পৃথিবীর সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার? উত্তরে মেলানিয়া বলেন, ‘যদি আপনি সত্যিকারার্থে দেখেন লোকজন আমার সম্পর্কে কী বলে, তাহলেই সব বুঝতে পারবেন।’

তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মার্কিন ফার্স্ট লেডি। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর