,

ভৌতিক রহস্যে ঘেরা ‘দেবী’র ট্রেলার

news-image

বিনোদন ডেস্ক : টিজার, গান ও পোস্টারের পর এবার প্রকাশ করা হলো চঞ্চল চৌধুরী ও জয়া আহসান অভিনীত ছবি ‘দেবী’র ট্রেলার। বৃহস্পতিবার রাতে জাজ মাল্টিমিডিয়ার পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বহুল প্রতীক্ষিত এ ছবির ট্রেলার। ১ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে ছবির মূল চরিত্রগুলোর দেখা মিলেছে। গল্পের রূপরেখা ফুটে না উঠলেও ছবির ধরন বোঝা গেছে ট্রেলারে।

ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো ভৌতিক রহস্য। যা উদঘাটনে ব্যস্ত মিসির আলি চরিত্রের চঞ্চল চৌধুরী। পুরো ট্রেলারে রানু চরিত্রে অভিনয় করা জয়া ছিলেন রহস্যময়ী। আর স্ত্রীর সমস্যা সমাধানের জন্য মিসির আলির কাছে ধর্ণা দেন রানুর স্বামী আনিস। ‘দেবী’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর।

নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ২০১৫-১৬ সালের সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের ‘সি তে সিনেমা’র প্রযোজনায় ‘দেবী’ নির্মিত হয়েছে। এতে রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ। এছাড়া ইরেশ যাকের ও শবনম ফারিয়া সিনেমাটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

https://youtu.be/_v9eIPXXBig

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর