,

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ আজিজুলের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ ভোরে রাজধানীর উত্তরখানে আগুনে পুড়ে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছিলেন। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আজিজুলের (২৭) মৃত্যু হয়েছে। আজিজুলের শরীরের ৯৯ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

আজ শনিবার ভোর ৪ টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। আহতদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, উত্তরখানের ব্যাপারীপাড়ার ওই বাসায় আজ ভোর ৪টার দিকে হঠাৎ বিকোট শব্দে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিকাণ্ডে একই পরিবারের আটকজন দগ্ধ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে দগ্ধ ডাব্লুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ বার্ন, আনজেুর (২৫) শরীরের ৬ শতাংশ, আব্দুল্লাহর (৫) ১২ শরীরের শতাংশ, মুসলিমার (২০) শরীরের ৯৮ শতাংশ, পূর্ণিমার (৩৫) শরীরের ৮০ শতাংশ, সুফিয়ার (৫০) শরীরের ৯৯ শতাংশ ও সাগরের (১২) শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর