,

নিম্নচাপের প্রভাবে আগামীকাল পর্যন্ত ঝড়বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বাংলাদেশের বেশ কিছু এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ এ আবহাওয়া আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী সোমবার থেকে এর প্রভাব থাকবেনা বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় তিতলি বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের উপকূলে আঘাত হেনেছে। এর পর থেকে এ নিম্নচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তিতলির প্রভাবে এ বৃষ্টিপাত রোববার পর্যন্ত কমার লক্ষণ দেখা যাচ্ছে না।

ভারতের উড়িষ্যা এবং তৎসংলগ উপকূলীয় এলাকা থেকে এ ঘূর্ণিঝড়টি সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়। তিতলির প্রভাবে শুক্রবার থেকে বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

তিতলির প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রোববার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর