,

তিন তারকার ‘সেভ লাইফ’

news-image

বিনোদন সময় প্রতিবেদক : ফেরদৌস, পপি ও আনিসুর রহমান মিলন- জনপ্রিয় এই তারকাকে এবার দেখা যাবে এক ছবিতে। কাজী আমিরুল ইসলাম শোভা পরিচালিত ছবিটির নাম ‘সেভ লাইফ’। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলিস্তানের ফায়ার ব্রিগেডের অফিসে এর শুভ মহরত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান পিএসসি (অব)। তিনিই ‘সেভ লাইফ’-এর মূল পরিকল্পনাকারী। ছবিটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কুমার প্রীতিশ বল। ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্ট ও আরজিবি মিডিয়ার যৌথ উদ্যোগে এটি নির্মিত হবে।

চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, “এর মূল গল্প এগিয়ে যাবে আমাকে ঘিরেই। ‘সেভ লাইফ’-এর পুরো গল্প ভাবনাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এভাবে প্রতিটি সেক্টরের সত্যিকারের হিরোদের নিয়ে যদি আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণ হয় তা হলে শুধু দেশের মানুষই নয়, বিশ্বের মানুষও জানতে পারবে আমরা কতটা দেশপ্রেমী। দেশের জন্য আমরা কত কিছু করি। ধন্যবাদ নির্মাতা কাজী আমিরুল ইসলাম শোভাকে আমাকে এই চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।”

পপি বলেন, ‘পুরো গল্পটাই আমি শুনেছি। গল্প শুনেই মুগ্ধ হয়ে কাজটি করার জন্য আমার ভেতর আগ্রহ জন্মে। পরে চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ হয়। এ চলচ্চিত্রের গল্প সত্যিকার অর্থে আমাদের জীবনের গল্প। ফায়ার ব্রিগেডে যারা কর্মরত, তারা যে কতটা ঝুঁকি নিয়ে নিজের জীবন বাজি রেখে কাজ করেন তা দর্শক পর্দায় দেখতে পাবেন।’

আনিসুর রহমান মিলন বলেন, “চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে আমি সব সময়ই গল্পের প্রতি ভীষণ গুরুত্ব দেই। পাশাপাশি আমার চরিত্রটি চলচ্চিত্রটির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, সে বিষয়টিও খেয়াল রাখি। এসব বিষয় মিলিয়েই ‘সেভ লাইফ’-এ কাজ করা। তা ছাড়া এটা সর্বজনীন একটি কাজ। দেশের জন্য একটি কাজ। তাই দেশের কথা, দেশের মানুষের কথা ভেবে চলচ্চিত্রটিতে কাজ করছি।”

জানা যায়, নভেম্বরের প্রথম সপ্তাহেই ‘সেভ লাইফ’-এর শুটিং শুরু হবে। এতে আরও অভিনয় করবেন চিত্রনায়িকা চম্পা, মানস বন্দ্যোপাধ্যায়, আহসানুল হক মিনু, ওবিদ রেহান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর