সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনসমক্ষে যৌনমিলনে আর বাঁধা থাকল না এই শহরে

news-image

মেক্সিকোর গুয়াদালাজারা শহরের আইন বদলে গেল। এবার থেকে এই শহরে প্রকাশ্যে যৌনমিলনে কোনও বাধা রইল না। তবে, এ বিষয়ে যদি কোনও তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করেন, তবেই ব্যবস্থা নেবে পুলিশ।

পুলিশ যাতে শহরের অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দিতে পারে এবং কে কোথায় যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে তার দিকে বেশি নজর না দেয়, তাই এই আইন বদল।

‘‘পাবলিক প্লেস, খালি জায়গা, গাড়ির মধ্যে বা জনসমক্ষে যৌন সম্পর্ক বা যৌন প্রদর্শনকামিতাকে ফৌজদারি অপরাধ বলে ধরা হবে না। কোনও নাগরিক যদি পুলিশের হস্তক্ষেপ চান, তা হলে এটা শুধু প্রশাসনিক অপরাধ হিসেবেই দেখা হবে’’— এমনটাই বলা হচ্ছে গুড গভর্নেন্স-এর ১৪ নম্বর নিয়মে।

গুয়াদালাজারায় প্রশাসনিক অপরাধের ক্ষেত্রে পুলিশ শুধু জরিমানা করেই ছেড়ে দিতে পারে আইনভঙ্গকারীকে। কোনও কোনও ক্ষেত্রে পুলিশ অফিসার চাইলে জরিমানা না করে সতর্ক করেই ছেড়ে দিতে পারে।

এই শহরটি মেক্সিকোর অন্যতম রক্ষণশীল শহর বলে চিহ্নিত। তাই স্বাভাবিক ভাবেই অনেকেই এই আইন বদলকে ভাল চোখে দেখছেন না। তারা আপত্তি তুলছেন নীতির প্রশ্নেই।

প্রতিবাদীদের বক্তব্য, এই খুল্লামখুল্লা যৌন সম্পর্কে ছাড় দিয়ে সরকার আসলে ধর্ষক ও শিশুকামীদের উৎসাহিত করছে। তবে যারা এই আইনের বদলকে সমর্থন করছেন, তাদের বক্তব্য— ভয় পাওয়ার কোনও কারণ নেই। যদি কেউ দেখে কারোকে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত করা হচ্ছে, তা হলে নিশ্চয়ই তিনি পুলিশের নজরে বিষয়টি আনবেন।

তবে মেক্সিকোর গুয়াদালাজারাই প্রথম শহর নয়। নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে ভনডেলপার্কেও গত এক দশক ধরে প্রকাশ্যে যৌন সম্পর্কের অনুমতি দেওয়া রয়েছে।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান