,

যেসব বলিউড সেলিব্রিটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : বলিউড পরিচালক নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাবেক মিস ইন্ডিয়া ও বলি অভিনেত্রী তনুশ্রী দত্ত। তারপর থেকেই ‘মিটু’ দিয়ে বলিউডে নাম উঠে আসছে বিভিন্ন কলাকুশলীর।

নানা পাটেকর ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা হলেন-

অলোক নাথ: স্ক্রিনে তার ভাবমূর্তি খুবই ‘সংস্কারী’ হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন একসময়ের ছোট পর্দার নামী তারকা নভনীত নিশান্ত ও সন্ধা মৃদুল। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির এক কর্মীও।

চেতন ভগৎ: কোনও এক অজ্ঞাতনামা নারীর সঙ্গে তার চ্যাটের স্ক্রিন শট ভাইরাল হয় একসময়। নিজের দোষ মেনে নিয়ে সেই নারীর কাছে ক্ষমাও চান লেখক।

কৈলাশ খের: এক নারী সাংবাদিক এই কণ্ঠশিল্পীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন।

রজত কাপুর: রজত কাপুরের ক্ষেত্রেও অভিযোগ এনেছেন এক নারী সাংবাদিক।

সাজিদ খান: এই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক নারী সাংবাদিক ও তারই এক সাবেক সহকর্মী।

বিকাশ বেহেল: প্রথমে তার ইউনিটের এক নারী কর্মী, পরে অভিনেত্রী কঙ্গনা রানাউত; দু’জনেই এই বলি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

বিবেক অগ্নিহোত্রী: নানা পাটেকরের পাশাপাশি পরিচালকও তার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলে অভিযোগ করেন তনুশ্রী দত্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর