,

জাতীয় ঐক্যের বৈঠক শেষে যা বললেন মান্না

news-image

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা অভিন্ন দাবি ও লক্ষ্যের খসড়া চুড়ান্ত করেছেন। আন্দোলনের লক্ষ্য ও দাবিতে এ খসড়া চূড়ান্ত করেছে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতারা।

শুক্রবার (১২ অক্টোবর) জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় অনুষ্ঠিত বৈঠকে জোটের দাবি ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন নেতারা।

বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই দাবি ও লক্ষ্য চুড়ান্ত করে আগামীকাল (শনিবার ১৩ অক্টোবর) সেটা ঘোষণা করা হবে। বৈঠকে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, জামায়াত ইস্যুতে কি হয়েছে সেটা আগামীকাল জানতে পারবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমাদের কাছে বলার মতো নতুন কোন তথ্য নেই। মাহমুদুর রহমান মান্না যা বলেছেন সেটাই আজকের বক্তব্য। বাকীটা জানার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, বিকল্পধারার মাহি বি চৌধুরী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর