,

গাড়ি নয়, যেন বিলাসবহুল হোটেল (ভিডিও)

news-image

বিশ্ববাজারে নিত্যনতুন গাড়ির ধরন বদলে যাচ্ছে। এবার সেলফ-ড্রাইভিং গাড়ি আনতে যাচ্ছে ‘রেনো’। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি একটি কনসেপ্ট কার তৈরি করেছে।চলতি বছর প্যারিস মোটর শোতে গাড়িটির প্রদর্শনী হয়েছে। গাড়িটির নাম দেয়া হয়েছে এজ-আল্টিমো। গাড়িটি ৫ দশমিক ৬ মিটার দীর্ঘ।

এজ-আল্টিমো গাড়িটি পুরোপুরি স্বয়ংচালিত। চালকের বসার কোনো জায়গা নেই এই গাড়িতে। তিনজনের বসার মতো জায়গা রয়েছে গাড়িটিতে।পেট্রল বা ডিজেলচালিত নয়, গাড়িটির পুরোটাই ইলেকট্রিক পরিচালিত। গাড়ির অন্দরসজ্জা এমন ভাবে রাখা হয়েছে যে যাত্রীরা এতে চড়লেই মনে হবে যেন গাড়ি নয়, ঘরের ভেতরেই বসে আছেন!

গাড়ির ভেতরে থাকছে আরামকেদারা। মার্বেলের তৈরি টেবিল। গাড়ির ফুটবোর্ড তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠবাদাম গাছের কাঠ।গাড়ির বাইরের অংশে ৬০০টি হীরার আকৃতির ওয়ানওয়ে মিরর দিয়ে মুড়ে দেয়া হয়েছে। ফলে গাড়ির ভেতরে থাকা যাত্রীদের বাইরে থেকে কেউ দেখতে পাবেন না। কিন্তু যাত্রীরা ভেতর থেকে বাইরের সব কিছুই দেখতে পাবেন।তবে কবে বাজারে আসবে গাড়িটি সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি রেনো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর