,

ম্যাচের মধ্যেই রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তারা!

news-image

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তবে সবসময় এই খেলাটা ভদ্রলোকরাই খেলেন, এমন নয়। ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে যে ঘটনাটা ঘটল, তারপর আর একে ভদ্রলোকের খেলা বলার উপায় নেই। ম্যাচের মধ্যেই রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ক্রিকেটাররা, লেগে গেল তুমুল লড়াই।

ঘটনার আসল হোতা নর্দপ ক্লাবের বোলার জর্ডান ইভান্স। কি একটা বিষয় নিয়ে প্রতিপক্ষ সেন্ট অ্যাসাফ দলের ব্যাটসম্যান ম্যাথু রায়ানের সঙ্গে লেগে যায় তার। এরপর আর কি, পিচের মধ্যেই তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ইভান্স। এই ঘটনায় বিশ সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

শুধু ইভান্স নয়। এই ঘটনার জেরে নর্দপের ৩০ পয়েন্ট থেকে ১৫ পয়েন্ট কেটে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। যে শাস্তি আরোপ হবে ২০১৯ সালের মৌসুমের শুরু থেকে। নর্দপ অধিনায়ক মার্ক পয়েন্টনকেও শাস্তির আওতায় আনা হয়েছে। তাকে দেয়া হয়েছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

ম্যাচে উপস্থিত একজন দর্শক বলেন, ‘এটা ক্রিকেট থেকে একদমই আলাদা একটা বিষয় ছিল। আমি আগে কখনও এমনটা দেখিনি। এই ঘটনা দেখে দর্শকরা ভীষণ অবাক।’

নর্থ ওয়েস্ট ক্রিকেট লিগের চেয়ারম্যান এমন ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, ‘এমন কিছু ঘটা সবসময়ই হতাশার। ক্রিকেট মাঠে এটা হতে পারে না। আশা করছি, এই ধরণের আচরণ যে অগ্রহণযোগ্য সেটা মানুষ বুঝতে পারবে।’

সেন্ট এসাপের চেয়ারম্যান গ্যারেথ রায়ান তো উদ্বেগ প্রকাশ করেছেন, এই ঘটনার পর নর্দপ ক্লাবের সঙ্গে তাদের আর কখনও সম্পর্ক ঠিক হবে কি না!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর