,

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪৮ বস্তা সরকারি চাউল আটক 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২৪৮ বস্তা সরকারি চাল আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা। আজ শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এসময়  চালের সাথে  আব্দুর রহিম (৪০) ও জামাল মিয়া (৫০) নামে দুই জনকে আটকের পর থানা পুলিশের কাছে সোপর্দ করেন তারা। 

আটক রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার আহম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও জামাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের নান্নু মিয়ার ছেলে।

(এনএসআই) সদস্যরা জানান, দুপুরে সংবাদ পেয়ে  ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে চালভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। চালগুলো খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত সরকারি চাল। চালগুলো বিজয়নগরের চম্পকনগর থেকে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল। 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন চাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর