,

কথিত অলৌকিক চেচুয়া বিলের রহস্যের নায়ক চাঁন মিয়া!

news-image

ময়মনসিংহের ত্রিশালের চেচুয়া বিল। হাজার মুশকিলের আসান। এমন গুজবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিলের পাড়ে ছুটছে মানুষ। তবে বেসরকারি একটি টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কথিত অলৌকিক চেচুয়া বিলের রহস্য।

বেসরকারি টেলিভিশনের ওই প্রতিবেদনে বলা হয়, বিলকে ঘিরে অপপ্রচারের রহস্য জানতে পরিচয় গোপন রেখে চলে অনুসন্ধান। দেখা যায় রিক্সা-ভ্যান চালকসহ স্থানীয় কয়েক জনের একটি চক্র। তারা নারী-পুরুষকে আগ্রহের সাথে জানাচ্ছেন মুশকিল আসানের গল্প। দাবি করছেন নিজের চোখে দেখারও।

এক চালক বলেন, অন্ধ, বোবা, শ্বাসকষ্টের রোগীরা এই বিলে এসে সুস্থ হয়ে গেছেন। নিজের চোখে দেখেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, মিথ্যা কথা বলবো কেন? নিজের চোখেই দেখা।

অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, পানিতে সুস্থ হওয়ার দাবি করা প্রথম ব্যক্তি স্থানীয় চাঁন মিয়া। বাকপ্রতিবন্ধী চাঁন মিয়ার পরিবার প্রচার করেন বিলে গিয়ে অনেকটা সুস্থ বোধ করছেন তিনি।

তবে তার প্রতিবেশীরা বলছেন ভিন্ন কথা। তারা বলেন, চাঁন মিয়া বিলে ডুব দিয়ে নিজেই বলছেন ভালো আছেন। তবে কতটুকু ভালো আছেন সেটা আমরা জানি না। আরেক প্রতিবেশী জানান, পাশের বাড়ির আক্তারের মায়ের কিডনি সমস্যা। তিনিও বিলে ডুব দিয়েছেন। কিন্তু সুস্থ হননি।

চাঁন মিয়াকে ঘিরে গড়ে ওঠা গুজব দিনে দিনে মেলেছে ডালপালা। এতে লাভবান হচ্ছে স্থানীয়রা। বিলটিকে কেন্দ্র করে বসেছে দোকান। পরিবহন ভাড়া বেড়েছে চার গুন। পুলিশ বলছে, গুজব রটনাকারিদের সনাক্তে তদন্ত চলছে।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বলেন, একে অপরকে দোষারপ করছে। এ বিষয়টা খতিয়ে দেখার দরকার আছে। আমরা অনুসন্ধান করছি। যারা প্রকৃত দোষী তাদের পেলে আইনের আওতায় নিয়ে আসব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর