,

শিক্ষকের লালসার শিকার হয়ে গর্ভপাতে মৃত্যুশয্যায় ছাত্রী!

news-image

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের লালসার শিকার হয়ে গর্ভপাতে মৃত্যুশয্যায় এক ছাত্রী। উপজেলার শাহিবাজার বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী বলদিয়া হায়দাড়িয়া মাদ্রাসার শিক্ষক মাইদুল ইসলাম লাভলুর লালসার শিকার হয়েছে। ঘটনার পর পর অভিযুক্ত ওই শিক্ষক পালিয়েছে গেছে।

লম্পট শিক্ষক মাইদুল ইসলাম গত ৭ মাস আগে বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনা প্রকাশ না করার জন্য তাকে ভয়ভীতি দেখায়।

ওই ঘটনার ৬ মাস পর ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। অসহায় পরিবার বিষয়টি অভিযুক্ত শিক্ষককে জানালে সে এ ঘটনা প্রকাশ না করে অবৈধ গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করে।

এরপর সোমবার (৮ অক্টোবর) রাতে ওই ছাত্রীকে গোপনে চিকিৎসক শহিদুল ইসলামের বাড়িতে অবৈধ গর্ভপাতের জন্য পাঠায়। গর্ভপাতের পর মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হয়। আর পানিতে ফেলে দেয়া হয় নবজাতককে।

পরে নবজাতকের লাশ জলাশয়ে ভাসতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক লাভলু।

বিষয়টি নিয়ে ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়ার রহমান জানান, এ ঘটনা প্রকাশের পর থেকে ওই শিক্ষক মাদ্রাসায় আসে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর