,

ধর্ষণে বাধা পেয়ে কিশোরের যৌনাঙ্গ পুড়িয়ে দিলো তরুণী

news-image

এবার কিশোরকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এমনকি ধর্ষণে বাধা পেয়ে কিশোরের যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির গ্রেটার নয়ডা শহরে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে,ওই কিশোরের (১৩) প্রতিবেশী ছিল অভিযুক্ত তরুণী। গত শুক্রবার কিশোরকে অপহরণ করে গ্রেটার নয়ডা এলাকার এক ফ্ল্যাটে নিয়ে যায় সে। এরপর সেখানে কিশোরের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয় ওই বিবাহিত তরুণীর বিরুদ্ধে।

এ সময় জোরপূর্বক শারীরিক সম্পর্কে কিশোরের বাঁধা পেয়ে গরম চিমটা দিয়ে তার যৌনাঙ্গে ছ্যাঁকা দেয় নির্যাতনকারী। গরম চিমটার ছ্যাঁকায় পুড়ে যায় কিশোরের যৌনাঙ্গ। বর্তমানে হাসপাতালে চিকিৎধীন রয়েছে সে।
নির্যাতিত কিশোরের মা জানান, বিকেলে তাদের বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে তাদের ছেলেকে ফুঁসলিয়ে নিজের সঙ্গে নিয়ে যায় ওই তরুণী। তার দাবি, ‘যৌন সুবিধা’ নেওয়ার জন্যই ছেলেকে অপহরণ করা হয়। তারপর বন্ধ বাড়িতে ধর্ষণের চেষ্টা করে।
এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত তরুণী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর