,

যেখানে কোহলির চেয়ে এগিয়ে মাহমুদউল্লাহ-মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক: চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচ থাকাকালীন দলে একটা সময় জায়গাই অনিশ্চিত হয়ে পড়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ডানহাতি এই ব্যাটসম্যান বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্টটিও খেলতে পারেননি। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন হস্তক্ষেপ না করলে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও হয়তো খেলা হতো না অভিজ্ঞ এই ব্যাটসম্যানের।

সেই মাহমুদউল্লাহই চলতি বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বছরের ৭০ দিনের মতো বাকি থাকতেই দেশের হয়ে ৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গেছে মাহমুদউল্লাহর। তার থেকে একটি ম্যাচ পেছনে মুশফিকুর রহীম, খেলেছেন ৩০টি। চলতি বছর সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা শীর্ষ ১০ ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই দুজনই।

এই তালিকায় সবার উপরে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো আর জস বাটলার। দুজনই খেলেছেন ৩৪টি করে ম্যাচ। তৃতীয় ও চতুর্থ অবস্থানটিও দুই ইংলিশ খেলোয়াড় আদিল রশিদ আর জো রুটের, তারা খেলেছেন ৩৩টি করে ম্যাচ।

সেরা দশের এই তালিকায় নেই ভারতের সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি আর রোহিত শর্মা। ভারতের হয়ে একমাত্র প্রতিনিধিত্বকারী শেখর ধাওয়ান, ৩২ ম্যাচ খেলে আছেন তালিকার পাঁচ নাম্বারে। তার সঙ্গে যৌথভাবে আছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ৩১ ম্যাচ খেলে মাহমুদউল্লাহ সাত নাম্বারে, ৩০ ম্যাচে মুশফিক নয়ে। আর মাত্র ২৫ ম্যাচ খেলে সেরা দশের বাইরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর