,

প্রেমিককে পুলিশে ধরিয়ে দেয়ার ভিডিও ভাইরাল (ভিডিও)

news-image

প্রেমিককে পুলিশে দিলেন প্রেমিকা নিজেই। প্রেমিক থেকে নিজেকে বাঁচাতেই এমনটি করলেন তিনি।সম্প্রতি একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে প্রেমিকের হাত থেকে যেভাবে নিজেকে বাঁচিয়েছেন তার প্রেমিকা, তাতে অবাক হয়েছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা গেছে, পোষা কুকুরকে ডাক্তার দেখাতে পশু হাসপাতালে এসেছেন মেয়েটি। সঙ্গে তার প্রেমিক। মেয়েটি যেখানেই যাচ্ছেন, হাতে মোবাইল নিয়ে প্রেমিকও সঙ্গে সঙ্গে যাচ্ছেন।হঠাৎ করে মেয়েটি ওয়াশরুমে যাওয়ার বাহানা দেখিয়ে বেরিয়ে যান। তার পর ধীরে ধীরে রিসেপশন কাউন্টারের সামনে আগায় মেয়েটি। পকেট থেকে বের করে একটি চিরকুট। ওয়াশরুমে গিয়েই সেটি লিখেছেন তিনি।

চিরকুটটি দিয়েই আবার প্রেমিকের কাছে ফিরে আসেন মেয়েটি। কুকুরকে নিয়ে হাসপাতালে ওয়েটিংরুমে বসে অপেক্ষা করতে থাকেন তারা।কাউন্টারে কর্মরত দুই নারী কর্মী চিরকুটটি পড়ে প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি। নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা সেরে নেন।

কারণ মেয়েটির দেয়া চিরকুটে লেখা ছিল- পুলিশ ডাকো, আমার বয়ফ্রেন্ড আমাকে হুমকি দিচ্ছে। ওর কাছে বন্দুক আছে ওকে বেরোতে দিও না।ইতিমধ্যে সাহস করে পুলিশকে খবর দিয়ে দিয়েছেন ওই হাসপাতাল কর্মীরা।ঠিক ১৫ মিনিট পর পুলিশ আসে এবং হাতেনাতে বন্দুকসহ ছেলেটিকে (প্রেমিক) ধরে ফেলেন। ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে গেলে মেয়েটি প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েন।

পুলিশকে জানায়, এ কাণ্ডের পেছনের গল্প।নিজের শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে কান্নারত মেয়েটি জানান, দাগ দেখান অভিযোগ করেন, প্রতিদিনই তাকে ঘরে বন্ধ করে শারীরিক নির্যাতন করতেন তার প্রেমিক। এ নিয়ে কথা বলতে গেলেই বন্দুকের ভয় দেখাতেন। গুলি করে মেরে ফেলার হুমকি দিতেন রোজ।এভাবে প্রেমিক থেকে বাঁচতে পেরে ওই দুই নারী কর্মীকে ধন্যবাদ জানান মেয়েটি। প্রেমিকের যেন উপযুক্ত সাজা হয় সেই আর্জিও করেন তিনি পুলিশের কাছে। ভিডিওটি দেখতে ক্লিক করুন:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর