,

যৌন হেনস্তাকারীদের সঙ্গে কাজ করব না: আমির খান

news-image

#মিটু-ঝড়ে বেসামাল বলিউড। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার এ ঝড়ের সঙ্গে পাল্লা দিতে যখন হিমশিম খাচ্ছেন, ততক্ষণে এ ঝড়ের কবলে পড়লেন আরেক বর্ষীয়ান অভিনেতা ও ভারতীয় ছোটপর্দার পরিচিত মুখ অলোকনাথ।

বলিউডের অভিনেত্রী, গায়িকা ও মডেলদের অনেকেই একের পর এক যৌন হেনস্তার অভিযোগ আনছেন অভিনেতা, পরিচালক, গায়ক এবং গীতিকারদের বিরুদ্ধে।

কে পড়ছেন না #মিটু-ঝড়ের কবলে! এটিই এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে।

সব কিছু মিলিয়ে সম্প্রতি #মিটু-ঝড়ে এখন মান বাঁচাতে ব্যস্ত বি টাউনের একাংশ।

এসবের মধ্যেই এবার বলিউড পারফেক্টশনিস্ট আমির খান দিলেন একটি ঘোষণা, যা #মিটু-ঝড়কে আরও বেগবান করল।

মিস্টার পারফেকশনিস্ট বললেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে, তাদের সঙ্গে কোনো কাজ করব না আমি। খবর: জি নিউজ।

সম্প্রতি আমির খান এবং তার স্ত্রী কিরণ রাও যৌথ বিবৃতি দিয়ে তাদের সেই সিদ্ধান্তের কথা জনিয়েছেন।

আমিরের এ সিদ্ধান্তে চিন্তিত হয়ে পড়েছেন বলিউড চিত্রপরিচালক সুভাষ কাপুর।

কেননা যৌন হেনস্তাকারীদের খাতায় তিনিও যে নাম লিখিয়েছেন। ২০১৪ সালে গীতিকা ত্যাগি নামে এক অভিনেত্রী সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুভাষ কাপুর আপাতত জামিনে মুক্ত রয়েছেন।

এদিকে বলিউড কিংবদন্তি গুলশান কুমারের বায়োপিক অবলম্বনে ‘মগুল’ পরিচালনা করার কথা ছিল সুভাষ কাপুরের। যার প্রযোজনায় ছিলেন খোদ আমির খান।

তাই আমিরের এ সিদ্ধান্তের ফলে সুভাষ কাপুরের সঙ্গে আমিরের আর ‘মগুল’ ছবিটি করা হচ্ছে না বলে ধারণা করছেন বলিমহল।

এ বিষয়ে সুভাষ কাপুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমির খান ও কিরণ রাও যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমি শ্রদ্ধা করি।

যেহেতু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আপাতত বিচারাধীন, তাই আইনিভাবে বিষয়টিকে সামাল দেয়া হবে বলেও জানান এ পরিচালক।

পাশাপাশি আদালতেই তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন বলেও জানিয়েছেন সুভাষ কাপুর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর