,

বিমানবন্দরের দেয়াল ভেঙে উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান! (ভিডিও)

news-image

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার দুবাইগামী একটি বিমান। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ঘটে এ দুঘর্টনাটি।

এ সময় বিমানে ক্রুসহ ১৩৬ যাত্রী ছিলেন। এ দুঘর্টনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দর থেকে ১৩৬ যাত্রী নিয়ে রাত সোয়া ১টার দিকে উড়েছিল বিমানটি। আর ওড়ার সময় ঠিকমতো আকাশে ডানা মেলতে পারেনি এটি। বিমানবন্দরেরই একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায় বিমানের দুটি চাকা।

এতে দেয়ালের ওপরের অংশসহ দেয়ালে লাগানো ইনস্ট্রুমেন্টেশন ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) অ্যান্টেনা ভেঙে পড়ে যায়।দ্রুত এটিএস থেকে যোগাযোগ করা হয় পাইলটদের সঙ্গে। ততক্ষণে বিমান চেন্নাইয়ের আকাশে ভেসে গেছে। তাই বিমানটি জরুরি ভিত্তিতে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করান পাইলটরা।

মুম্বাইয়ে অবতরণের পর দেখা যায় বিমানের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমানে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে গেছে ইতিমধ্যে।বিমানের সব যাত্রীই সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের এক মুখপাত্র।

মুম্বাই বিমানবন্দরের সব যাত্রীকে নামিয়ে অন্য বিমানে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তারা জানিয়েছেন।এ ছাড়া দুই পাইলটকে আপাতত কাজ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।কীভাবে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে বলে জানায় ডিজিসিএ কর্তৃপক্ষ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর