,

ফ্লোরিডায় হারিকেন মাইকেলের আঘাতে নিহত ৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে আছড়ে পড়েছে চার মাত্রার ঘূর্ণিঝড় মাইকেল। এর পরই অবশ্য সেটি দুর্বল হতে হতে মৌসুমি ঝড়ে পরিণত হয়। ঝড়ের আঘাতে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বুধবার দুপুরে ঘণ্টায় ১৫৫ মাইল গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় মাইকেল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করে। ফ্লোরিডা উপকূলের প্যানহ্যান্ডেল এলাকায় প্রবল বেগে আঘাত করা এ ঝড়কে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় অ্যাখ্যা দিচ্ছে কর্তৃপক্ষ।

আঘাত হানার পর দুর্বল হওয়া শুরু করলেও এটি বিপজ্জনক মাত্রায় ফ্লোরিডার ওপর দিয়ে বয়ে যায়। বুধবার দিবাগত মধ্যরাত নাগাদ এ ঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ মাইলে নেমে আসে এবং ভোর নাগাদ তা ঘণ্টায় ৫০ মাইলে পৌঁছায়। এ ঝড় ফ্লোরিডা থেকে জর্জিয়া হয়ে ক্যারোলাইনার দিকে বয়ে যেতে শুরু করে। নর্থ ও সাউথ ক্যারোলাইনা এখনো ঘূর্ণিঝড় ফ্লেরেন্সের গত মাসের আঘাত সামাল দিয়ে উঠতে পারেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর