,

অর্জুন কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মালাইকা?

news-image

বিনোদন ডেস্ক : আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ককে ভালোভাবে নেয়নি খান পরিবার। অর্জুন যাতে মালাইকার সঙ্গ ত্যাগ করেন, তার জন্য ছেলেকে আগেই সাবধান করে দেন বনি কাপুর। বাবার সাবধানবাণী স্মরণ করে মালাইকার সঙ্গ কিছুদিনের জন্য ত্যাগ করলেও, আরবাজ খানের সঙ্গে মালাইকা আরোরার সম্পর্ক কিছুতেই টিকিয়ে রাখা যায়নি।

এবার বিদেশিনি জর্জিয়া এন্দ্রিয়ানির সঙ্গে দ্রুতই বিয়ে সারছেন আরবাজ। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী বছরই নাকি মালাইকার সাবেক স্বামীর সঙ্গে গাঁটছড়া বাঁধবে এন্দ্রিয়ানি। আরবাজ-জর্জিয়ার বিয়ের সানাই বাজার তোড়জোড় শুরু হতেই এবার সমনে এল নতুন খবর। অর্জুন কাপুর নাকি শীঘ্রই মালাইকার সঙ্গে তার সম্পর্ককে ‘অফিসিয়াল’ করছেন।

তারমানে আরবাজ খানের সঙ্গে জর্জিয়ার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর পরই এবার অর্জুনের সঙ্গে নিজের সম্পর্ককে প্রকাশ্যে আনতে চলেছেন মালাইকা আরোরা। তবে অর্জুন কাপুরের সঙ্গে মালাইক অরোরা গাঁটবছর বাঁধবেন কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

সম্প্রতি ডিজাইনার কুণাল রাওয়াল-এর একটি শো-এ একসঙ্গে দেখা যায় অর্জুন কাপুর এবং মালাইকা আরোরাকে। এরপর জুহুর একটি রেস্তোরাঁতেও একসঙ্গে দেখা মেলে দু’জনের। শুধু তাই নয়, পাপারাৎজি সামনে আসা সত্ত্বেও অর্জুন কিংবা মালাইকা কাউকেই মুখ লুকাতে দেখা যায়নি। ফলে সেদিন থেকেই আরও একদফা জোর গুঞ্জন শুরু হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর