,

প্রেমিকার বিয়ে ঠিক, টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রের!

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিকার বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছে। তবে যেকোনো মূল্যে তাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে মরিয়া প্রেমিক। আর তাই ৮০ ফুট উচ্চতার মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করলো নবম শ্রেণির এক স্কুলছাত্র। পরে অবশ্য বিয়ের ‘প্রতিশ্রুতি’ পেয়ে নিচে নেমে এসে সব উৎকণ্ঠার অবসান ঘটায় সেই প্রেমিক।

ঘটনাটি ঘটেছে গত বুধবার, ভারতের মুর্শিদাবাদে। পুলিশের বরাত দিয়ে ভারতের জনপ্রিয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে দুজনের ভালোবাসার সম্পর্ক। কিন্তু হঠাৎ করে প্রেমিকার পরিবারের সদস্যরা অন্য এক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। তাই গতকাল বিকেলে এলাকার একটি মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক শামীম শেখ।

এ অবস্থায় পুলিশে খবর দেয় স্থানীয়রা। দ্রুতই পুলিশ আসে। কিন্তু কিছুতেই নিচে নামছিল না সেই প্রেমিক। প্রেমিকার সঙ্গেই বিয়ের ব্যবস্থা করা হবে-পুলিশের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে নিচে নেমে আসে শামীম। তার বাবা মুস্তাফা শেখ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ছেলেকে আত্মহত্যার মুখ থেকে ফিরে পেয়ে আমরা খুশি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর