,

রোনালদোর অভাব টের পেতে দেননি সিলভারা

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই ছুটি চেয়ে নিয়েছেন। তাঁকে ঘিরে চলা নানা নেতিবাচক খবর থেকে আপাতত দূরে রাখতেই হয়তো। উয়েফা নেশনস কাপে তাঁর এই বিশ্রামে পর্তুগাল কেমন করে সেটা দেখার আগ্রহ ছিল। কারণ পোল্যান্ডের মাঠে গিয়ে খেলতে হয়েছে তাদের। কিন্তু আন্দ্রে সিলভা ও বার্নার্ডো সিলভার গোল জানিয়ে দিয়েছে আপাতত রোনালদো বিশ্রাম নিলেও চলবে পর্তুগালের। তৃতীয় গোলটিও এসেছে রাফা সিলভার সুবাদে। পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস কাপের লিগ ‘এ’র গ্রুপ তিনের শীর্ষে পর্তুগাল।

রোনালদো নেই, আলোটা তাই ছিল রবার্ট লেবানডফস্কির দিকে। পর্তুগিজ অধিনায়কের অনুপস্থিতিতে দুই দলের সবচেয়ে বড় তারকা। কাল আবার দেশের জার্সিতে ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু এমন উপলক্ষে আড়ালেই রইলেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। এ মৌসুমে ইউরোপে ঝড় তোলা দুই ফরোয়ার্ডই বরং আলো কাড়লেন।

এ মৌসুমেই সিরি ‘আ’তে এসেছেন কেশিশোফ পিয়োনটেক। জেনোয়ার হয়ে প্রতি ম্যাচেই পেয়েছেন গোল! লিগে টানা ৭ ম্যাচে গোল করেছেন, কোপা ইতালিয়াতেও এক ম্যাচেই পেয়েছেন ৪ গোল। ২৩ বছর বয়সে এসে তাই প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। অভিষেকের ১৮ মিনিটেই জাতীয় দলের হয়েও গোল পেয়ে গেলেন দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকার। ইউরোপিয়ান গোল্ডের শুর দৌড়ে তাঁর পেছনে থাকা আন্দ্রে সিলভাও কম যাননি। ১২ মিনিট পর পর্তুগালকে ম্যাচে ফিরিয়েছেন সেভিয়াতে ধারে খেলতে আসা এই স্ট্রাইকার। প্রথমার্ধের শেষভাগে দলকে বিপদে ফেলে দেন পোলিশ ডিফেন্ডার কামিল গ্লিক। রাফা সিলভাকে আটকাতে গিয়ে আত্মঘাতী গোল করেছেন গ্লিক(২-১)।

৫২ মিনিটেই ব্যবধান বাড়ান ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বার্নার্ডো সিলভা (৩-১)। এরপরও খেলায় প্রাধান্য ছিল পর্তুগালের। ৭৭ মিনিটে ব্যবধান কমিয়েছেন পোল্যান্ডের হয়ে ১০৩তম ম্যাচ খেলতে নামা ইয়াকুব বোয়াশ্চিকোফস্কি। কিন্তু দলের হার এড়াতে পারেননি বোয়াশ্চিকোফস্কি কিংবা লেবানডফস্কিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর