,

‘মাহি- দ্য প্রিন্সেস’

news-image

বিনোদন প্রতিবেদক : মাহিয়া মাহি। ঢালিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা। নায়িকাদের পারিশ্রমিকের তালিকাতেও তার নাম শীর্ষে। শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা পরবর্তীতে নায়িকাদের মধ্যে নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন মাহি।

ক্যারিয়ারে এখন পর্যন্ত শাকিব খান, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, আরিফিন শুভসহ এ সময়ের অনেক নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি।

ভালো চলচ্চিত্র ও অভিনয়ের মাধ্যমে মাহি তার ভক্তদের মন জয় করেছেন। এবার ভক্তদের পক্ষ থেকে দারুণ এক উপহার পেলেন এই নায়িকা। আর সেটা হলো এই নায়িকার ফেসবুক ফ্যান গ্রুপ ‘মাহিয়া মাহি দ্য প্রিন্সেস অব ঢালিউড’ এর পক্ষ থেকে এই নায়িকাকে নিয়ে বই প্রকাশ করেছেন। নাম রাখা হয়েছে ‘মাহি দ্য প্রিন্সেস’।

এরই মধ্যে বইয়ের কপি নায়িকার হাতে গিয়ে পৌঁছেছে। আর সেটি পেয়ে খুশিতে ফেসবুকে স্ট্যাটাস দিলেন মাহি। লিখেছেন, ‘লাভ ইউ বাচ্চারা।’ সেই সাথে ওই বইয়ের ছবিও পোস্ট করেছেন।

জানা গেছে, ‘মাহিয়া মাহি দ্য প্রিন্সেস অব ঢালিউড’ গ্রুপের অ্যাডমিনদের ঐকান্তিক চেষ্টায় বইটি প্রকাশ করা হয়। ৩ লাখ ২৪ হাজার ৩০২ জনের সদস্যর এই গ্রুপটি বেশ কজন ভক্ত নিয়মিতভাবে প্রিয় নায়িকার কাজের আপডেট দিয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর