,

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম আব্দুল্লাহ কাসেমী

news-image

নিউজ ডেস্ক : চল্লিশতম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন সৌদি আরবের নাগরিক ইব্রাহীম ইবনে আবদুল্লাহ কাসেমী। বুধবার (১০ অক্টোবর) মদিনায় মসজিদে নববীতে এক অনুষ্ঠানে পুরস্কার হিসেবে তাকে ২ লাখ ৫০ হাজার রিয়াল দেওয়া হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন জর্ডানের মালেক আদনান এবং তৃতীয় স্থান অর্জন করেন নাইজেরিয়ার আমের ইউনুছ। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন যথাক্রমে ২ লাখ এবং ১ লাখ ৫০ হাজার রিয়াল।

প্রতিযোগিতায় শীর্ষ দশে থাকা বাকিরা হলেন কেনিয়ার হাইসন সফর আহমদ, জর্ডানের উবাইদা, ফিলিপাইনের মুহাম্মদ শহিদ, নাইজেরিয়ার আবদুল গণি, লিবিয়ার আমিন ছাবের হামদি, বসনিয়ার ওমর ফারুক এবং শ্রীলঙ্কার আহমদ হানিফ।

বুধবার মদিনার মনোয়ারায় মসজিদে নববীতে এশার নামাজের পর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মদিনার গভর্নর বাদশাহ সালমানের ছেলে ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মক্কা শরীফের ইমাম ও খতিব শেখ আবদুর রহমান সুদাইসী এবং মদিনা শরীফের ইমাম ও খতিব আবদুর রহমান হুজাইফী।

প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১২২টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেন ক্ষুদে হাফেজ হোসাইন আহমদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর