,

চালু হলো বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইট

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইট চালু করেছে সিঙ্গাপুর। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার কিছু পর ফ্লাইটটি চালু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড। এ ফ্লাইট সিঙ্গাপুর থেকে নিউইয়র্কে নিয়মিত যাত্রী পরিবহন করবে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স এর আগেও এই রুটে ফ্লাইট পরিচালনা করেছে। কিন্তু অতিরিক্ত খরচের কারণে এক পর্যায়ে সেটা বন্ধ করে দেয়। পাঁচ বছর পর একই রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে তারা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক যেতে ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই ফ্লাইট। এতে সময় লাগবে ১৯ ঘন্টা। এর আগে চলতি বছরের শুরুতে ১৭ ঘন্টার ফ্লাইট চালু করে কোয়ানতাস এয়ারওয়েজ। এটি অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডনে যাত্রী পরিবহন করে। অন্যদিকে অকল্যান্ড থেকে দোহায় সাড়ে ১৭ ঘন্টার ফ্লাইট চালু করে কাতার এয়ারওয়েজ।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বরাত দিয়ে বিবিসি জানায়, সিঙ্গাপুর থেকে নিউইয়র্কে যাত্রা শুরু করা বিলাসবহুল বিমানে ৬৭টি বিজনেস ক্লাস আসন এবং ৯৪টি প্রিমিয়াম ইকোনমি আসন রয়েছে। এই রুটে কোনও ইকোনোমি আসন চালু করা হবে না।

বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটটি পরিচালিত হচ্ছে এয়ারবাস এ-৩৫০-৭০০ ইউএলআর (আল্ট্রা লং রেঞ্জ) দিয়ে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই বিমানটি একটানা ২০ ঘন্টা উড়তে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর