,

শুধু বিয়ে নয়, মায়ের মৃত্যু নিয়েও ‘মিথ্যা’ বলেছেন সেই লাবণী

news-image

বিনোদন প্রতিবেদক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় ‘বেস্ট বিহেভিয়র’ আফরিন সুলতানা লাবণী। প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে এসে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। সেই প্রশ্নোত্তরের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সেই সমালোচনার উত্তরে লাবণী মিথ্যার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নায়, তিনি বিবাহিত এবং তার নামে চুরির মামলাও রয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন সেন্টারে জাঁকজমক আয়োজনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ এর গ্র্যান্ড ফিনাল আসরের পর্দা নামে। এবারের আসরে মুকুট জয় করে নেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে এবার ঐশীর চেয়ে আলোচনায় এগিয়ে ছিলেন দুজন প্রতিযোগী। তাদের একজন এই লাবণী।

লাবণীকে বিচারক সাদিয়া ইবনাজ ইমি প্রশ্ন করেছিলেন, ‘তোমাকে যদি তিনটি উইশ করতে বলা হয়, সে উইশগুলো কী হবে এবং কাকে উইশ করতে চাও?’ প্রশ্নের উত্তরে লাবণী বলেছিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সি-বিচ কক্সবাজার, সুন্দরবন এবং পাহাড়-পর্বতকে তিনি উইশ করতে চান। তার এমন উত্তর সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ট্রল হয় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম আসরে জান্নাতুল নাঈম এভ্রিলকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, একই বিতর্ক তৈরি হয়েছে এবারের সেরা দশে জায়গা করে নেওয়া লাবণীকে নিয়ে।

সাবেক স্বামী আতিকের সঙ্গে লাবণী। ছবি: সংগৃহীত

বিয়ের কাবিননামায় লাবণীর সাবেক স্বামীর নাম আতাউর রহমান আতিক। তিনি জামালপুর সদরের বাগেরহাটা কলেজ রোডের বাসিন্দা। আতিকের দাবি, ২০১৪ সালের ১৮ আগস্ট আদালতে গিয়ে লাবণীকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালের ১৭ মে তাদের তালাক হয়। তালাকের পর লাবণীর নামে চুরির মামলা করেন তিনি। মামলাগুলো এখনো নিষ্পত্তি হয়নি।

লাবণীর বাবা আবদুল করিমও মেয়ের বিয়ে ও তালাকের তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

মায়ের মৃত্যু নিয়ে ‘মিথ্যাচার’

গ্রান্ড ফিনালে লাবণীর প্রশ্নোত্তরের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকেই লাবণীর প্রশ্নের উত্তর নিয়ে সমালোচনা করেন। পরে লাবণী জানান, প্রতিযোগিতার দিন (৩০ সেপ্টেম্বর) তার মা মারা যান। তাই তিনি সেদিন বিচারকদের প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারেননি।

তবে লাবণীর সাবেক স্বামী আতিক বলছেন, মায়ের মৃত্যু নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে লাবণী।

৩০ সেপ্টম্বর যে লাবণীর মা মারা যাননি বলে জানান তার বাবা আবদুল করিমও। তিবি বলেন, তার স্ত্রী গত ৩০ সেপ্টেম্বর নয়, মারা গেছেন ২ অক্টোবর।

এসব অভিযোগের বিষয়ে জানতে আফরিন সুলতানা লাবণীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর