,

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে শচীন কন্যা ‘সারা’

news-image

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। ফেইসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করার সাথে সাথেই কয়েক হাজার লাইক পড়ে। সঙ্গে হাজারো ভক্তের অনেক মন্তব্য।
ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে মেডিসিন নিয়ে পড়ছেন শচীন কন্যা। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী ছিলেন একসময়। সারার সঙ্গে তার মা অঞ্জলির সঙ্গে অনেক মিল আছে বলে অনেকের ধারণা।
সাদা রঙ নাকি ভীষণ প্রিয় সাবার। তাই বেশীরভাগ পার্টিতে সাদা রঙয়ের পোশাকে বেশি দেখা যায় শচীন কন্যাকে।


ক্রিকেট ঈশ্বর মানা হয় যাকে সেই শচীন রমেশ টেন্ডুলকার খেলা থেকে অবসর নেওয়ার বহুদিন হলো। পুত্র অর্জুন জাতীয় দলের যুব পর্যায়েও খেলে ফেলেছেন। কন্যাও তাঁর সেলিব্রেটি বনে গেছেন ইতোমধ্যে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। ফেসবুক ও টুইটারেও ঈষর্ণীয় ফলোয়ার তার। তারকা খ্যাতিতে তিনি ইতিমধ্যেই উঠতি প্রজন্মের সেলেব যেমন জাহ্নবী কাপুর, সারাহ আলী খান, অনন্যা পাণ্ডিয়াদের রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারেন।
গত বছরেই ২০ বছরে পা দিয়েছেন সারা। নিজের রূপের কারণেই একাধিকবার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মডেল হওয়ার প্রস্তাবও পেয়েছেন। শেষবার জনসমক্ষে সারাকে দেখা গিয়েছিল আকাশ অম্বানী ও শ্লোকা মেটার এনগেজমেন্ট অনুষ্ঠানে। তারকাখচিত অতিথিদের মধ্যেও তিনি আলাদা করে নজর কেড়েছিলেন। তবে এখন পর্যন্ত তার মডেলিংয়ে নামার কোনো সম্ভাবনার কথা শোনা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর