,

৩৫ কেজি খাবারের পাশাপাশি যে সুলতান নিয়মিত বিষ পান করতেন

news-image

সুলতানী ভোজ সম্পর্কে আমরা সকলেই অবহিত আছি। ভারতবর্ষজুড়েই সুলতানদের রাজত্ব ছিলো। এই সুলতানরা যাপন করতেন অদ্ভূত জীবন। তাদের জীবনযাত্রার এমন অনেক বিষয় আশয় ছিল যা এখনকার আধুনিক মানুষ কল্পনা করতে পারেন না।

গুজরাট প্রদেশে রাজত্ব ছিল এক সুলতানের। তার নাম মেহমুদ বেগাদা (মেহমুদ শাহ ১)। ১৪৫৮ থেকে ১৫১১, প্রায় ৫৩ বছর রাজত্ব করেছিলেন তিনি। নিজের জমানায় আর কিছু তিনি করুন বা না করুন, চুটিয়ে খাওয়া-দাওয়া করতেন।

নিজের পেশির প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। তিনি খাবারের প্রতি ভালোবাসা থেকে খেতেনও বেশি। একদিনে তিনি খেতেন ৩৫ কেজি খাবার। তার ডায়েট ছিল দানবের ডায়েটের সমান।

সকালের নাস্তায় তিনি খেতেন এক কাপ মধু ৫০ টি কলা খেতেন। সঙ্গে থাকত বিপুল পরিমাণ মাখন। প্রতিদিন ৩৫ কেজি খাবার খাওয়ার কথা থাকলেও মাঝে মাঝে তা ৩৭ কেজি অতিক্রম করত।

সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি তার খাদ্যতালিকায় সবসময় থাকত বিষ। বিষপান কেন করতেন তিনি! কেননা এটাই তার বিশেষত্ব। কোন বিষ যেন তার শরীরে প্রভাব না ফেলতে পারে একারণেই বিষের প্রতি শারীরিক অভ্যস্ততা তৈরিতে তার আগ্রহ ছিল। একারণেই বিষপান করতেন জেনে শুনেই। শারীরিক অভ্যাসকে রাজনৈতিকভাবে ব্যবহারের এমন নজির তৎকালীন সময়ে আর ছিলো না।

তার ডেজার্টের ওজনই ছিল কয়েক কিল। রোজ খাবারের পর এই ডেজার্ট থাকত তার মেনুতে। মোটামুটি ৪.৬ কেজির হত ডেজার্টের ওজন।

এত কিছুর পরও কিন্তু রাতে খিদে পেত সুলতানের। ডিনারের পর তার জন্য থাকত দুটো বড় থালা ভরতি মাংসের সিঙাড়া। রাতে খিদে পেলে তিনি সেসব খেতেন।

শুনে মনে হতে পারে, এসব একেবারই গল্প কথা। ইউরোপের একাধিক পর্যটকের কাছ থেকে জানা গেছে এই কথা। বারবোসা ও ভার্থেমা এই সাম্রাজ্য ও সুলতানের কথা উল্লেখ করেছেন।

সুলতানরা কেউ আজ বেঁচে নেই তবু তাদের রেখে যাওয়া কাণ্ডকীর্তি এখনো ভাবায় আধুনিক যুগের মানুষদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর