,

হঠাৎ তারেকের ডাকে লন্ডনে মিন্টু, ফিরবেন বিশেষ বার্তা নিয়ে

news-image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে লন্ডন গেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (১০ অক্টোবর) সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

দলের একটি সূত্র জানিয়েছে, আন্দোলন ও নির্বাচনসংক্রান্ত কয়েকটি বিষয়ে সিদ্ধান্তের জন্যই মিন্টুকে লন্ডন যাওয়ার অনুরোধ করেন তারেক রহমান। আবদুল আউয়াল মিন্টু গণমাধ্যমের কাছে লন্ডন যাওয়ার কথা স্বীকার করেছেন।

জানা গেছে, যাওয়ার আগে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন মিন্টু। তিনি তাদের মতামত ও পরামর্শ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে জানাবেন। সে মোতাবেক আগামী দিনের পরিকল্পনা তৈরি করা হতে পারে। তারেক রহমানের কাছ থেকে বিশেষ বার্তা নিয়েই তিনি দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর