,

‘৬০ দিন সময় পাবেন তারেক রহমান’

news-image

২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপিল করতে চাইলে আগামী ৬০ দিনের মধ্যে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বিবিসি বাংলাকে দেয়া এক বক্তব্যে আইনমন্ত্রী বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন।

এছাড়া তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই বলে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বন্দিসমর্পণ চুক্তি না থাকলেও জাতিসংঘের মিউচুয়াল লিগ্যাল অ্যসিসট্যান্স (এমল্যাট) সনদের আওতায় তারেক রহমানকে বিচারের জন্য হস্তান্তর করা যেতে পারে। দুটি দেশের মধ্যে আইনগত এবং বিচারিক সহযোগিতার ভিত্তি এই সনদ।

তবে তারেক রহমান আপিল করতে চাইলে ৬০ দিন সময়ের যে বক্তব্য আইনমন্ত্রী দিয়েছেন, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তারেক রহমানকে দু’মাসের সময়সীমার মধ্যেই আপিল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, তারেক রহমান যদি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন, তাহলে ‘কন্ডোনেশন অব ডিলে’র আওতায় আদালত বিলম্ব মার্জনা করে দু’মাস পরও তাকে আপিল করার অনুমতি দিতে পারেন বলে মওদুদ আহমদ বলেন। এক্ষেত্রে সময়সীমার কোনো বাধ্যবাধকতা থাকে না।

আর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে মওদুদ আহমদ বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার বক্তব্য রাজনৈতিক বাগাড়ম্বর। তারা (আওয়ামী লীগ) গত ১০ বছর ধরেই তো বলছে তাকে ফেরত আনবে। কিন্তু পেরেছে কি? আর না পারলে, তারা কি বলতে পারছে কেন তারা পারছে না?

সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর