,

মৃত্যুদণ্ড বাতিল হচ্ছে মালয়েশিয়ায়

news-image

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বাতিল হচ্ছে মৃত্যুদণ্ড। দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্তে সম্মত হয়েছে বলে জানা গেছে। মানবাধিকার কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয় সরকার।

বৃহস্পতিবার (১১ অক্টোবর ২০১৮) দেশটির একজন জ্যেষ্ঠ মন্ত্রী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

হত্যা, অপহরণ, মাদকদ্রব্য পাচার, অস্ত্র দখলের কারণে মালয়েশিয়ায় সর্বোচ্চ সাজা দেওয়া হয়। ব্রিটিশ উপনিবেশিক আইন অনুযায়ী দেশটিতে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে গণ্য করা হয়।

দেশটির কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মৃত্যুদণ্ড বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আশা করছি খুব দ্রুত সংশোধিত আইনটি পাস হবে।

দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দাবি জানিয়ে আসছে দেশটির মানবাধিকার কর্মীরা। এমন সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন তারা।

মানবাধিকার নিয়ে কাজ করে এমন আইনজীবীদের সংগঠনের উপদেষ্টা এন সুরেন্দ্রান এমন সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, মৃত্যুদণ্ড রায় হলো বর্বর, ভয়াবহ নিষ্ঠুর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর