,

রাজশাহীতে হেলিকপ্টার বিধ্বস্ত: বেচে গেলেন ৬ যাত্রী

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে হেলিকপ্টার দুর্ঘটনায় চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা এবং উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়াসহ ৬ জনের প্রাণ অল্পের জন্য রক্ষা পেল।

হেলিকপ্টারের পাইলট জানিয়েছেন, বৈরী আবহাওয়াতে উড্ডয়নের পর পরই ইঞ্জিনে
গোলোযোগ দেখা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে দ্রুত অবতরণ
করার চেষ্টা করায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে।

আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের পর পরই এ দুর্ঘটনা ঘটে।এখানে স্বর্ণ কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে
এমেছিলেন ফরিদুর রেজা সাগরসহ ৬ জন। ওই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্বর্ণকিশোরী
সমাবেশ শেষে ফরিদুর রেজা সাগর, ফেরদৌস আরা এবং ফারজানা ব্রাউনিয়াসহ ৬ জন হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরছিলেন।

হেলিকপ্টারটি উড্ডয়নের ২ মিনিটের মধ্যেই ইঞ্জিন থেকে ধোয়া বের হতে দেখা যায়।
মুহূর্তের মধ্যেই হেলিপ্যাড মাঠে নিমার্ণাধীন ভবনের সামনে আছড়ে পড়ে। তবে
যাত্রীরা অক্ষত রয়েছেন। তারা এখন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিশ্রাম
নিচ্ছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, হেলিক্প্টার বিকল হয়ে
আাছড়ে পড়লেও চ্যানেল আইয়ের পরিচালকও অন্য ছয়জন আরোহী সুস্থ আছেন।

গোদাগাড়ী উপজেলা ফায়ার সার্ভিস জানিয়েছে, অল্প কিছুক্ষেণের মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর