,

ব্রাহ্মণবাড়িয়ায় দু পক্ষের সংঘর্ষে ১জন নিহত, আহত ১০

news-image

তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতাঁরা গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়রা জানায় আখিতাঁরা গ্রামে চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সিফার বাড়ীর সামছুল হকের লোক জনের সাথে প্রতিবেশি ইউনুছ মিয়ার ঝগড়া হয়।

এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে হারুন মিয়া (৬৫) গুরুতর আহত হয়।

পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সরাইল থানার ওসি তদন্ত মোঃ নুরুল হক জানান, সংঘর্ষে ১জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর