,

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা বাতিলসহ ৮দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে  কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সভাপতি উমর ফারুক জীবন, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী।
মানববন্ধনে বক্তারা বলেন, ’সড়ক পরিবহণ আইন ২০১৮’তে এমন কিছু বিষয় ও ধারা যুক্ত করা হয়েছে যা পরিবহণ শ্রমিকদের জীবন এবং জীবিকাকে জটিল করেল তুলবে। ৭০ লক্ষ পরিবহণ শ্রমিক দিনরাত কাজ করে যাচ্ছে। কিন্তু পরিবহণ শ্রমিকদের অবদানকে স্বীকৃতি না দিয়ে তাদেরকে অপরাধী এবং প্রতিপক্ষ ভেবে আইন প্রণয়ন করা হয়েছে।
তারা এই আইনের সংশোধনের জোর দাবী জানিয়েছেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে