,

‘সিঁথির ঢাকায় ফেরার খবর ভিত্তিহীন’

news-image

নিউজ ডেস্ক : খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির ঢাকায় ফেরার খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান। বৃহস্পতিবার সকালে এ কথা জানান তিনি।

একটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন থেকে ঢাকায় ফিরছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

এ নিয়ে কেউ কেউ সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের লন্ডন এয়ারপোর্টের ছবিও পোস্ট করেছেন। তাতে লেখা হয়, ‘কারাগারে অসুস্থ (চিকিৎসাধীন) সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী। তাকে বিদায় জানাতে উপস্থিত দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান।’

গতকাল লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ময়নুল ইসলামও একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, শর্মিলা রহমান সিঁথি এখনও ঢাকায় পৌঁছাননি।

এ বিষয়ে শায়রুল কবীর খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের খবর আমার জানা নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা খবর।’ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর