,

নাঈম-শাবনাজের মেয়ে এত সুন্দর গান গায়?

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির জনপ্রিয় তারকা দম্পতি নাঈম-শাবনাজের মেয়ে মাহদিয়া নিয়মিত গানের চর্চা করেন। মাহদিয়ার ফেসবুকে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে গান করার নানা স্থিরচিত্র।

এবার মাহদিয়ার গানে মুগ্ধ হলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। নিজের ফেসবুকে মাহদিয়ার সঙ্গে একাধিক স্থিরচিত্র শেয়ার করে এই নির্মাতা লিখেছেন, আমি আসলেই ভাষা খুঁজে পাচ্ছি না কী বলবো! সত্যি আমার জানা নেই, নাঈম-শাবনাজের মেয়ে মাহদিয়া এত সুন্দর গান গায়?
চয়নিকা আরও লিখেছেন, এ যেন পুরোটাই ঈশ্বর প্রদত্ত। অনেক অনেক আশির্বাদ মা তোমার জন্য। অনেক অনেক ভালোবাসা। সব কিছুর জন্য অজস্র ধন্যবাদ নাঈম ভাই। আসলে আপনিই সত্যিকারের শিল্পী।

ঢাকাই ছবির নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই জুটির অভিষেক হয়। তারপর থেকে রুপালি পর্দায় তারা জুটি বেঁধে দারুণ সাড়া ফেলেন। নাঈম-শাবনাজ অভিনীত অধিকাংশ ছবিই ছিল ব্যবসা সফল।
তার মধ্যেই নাঈম-শাবনাজ একে অন্যের প্রেমে জড়িয়ে পড়েন। তাদের প্রেম পূর্ণতা পায় বিবাহের মাধ্যমে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে দুই কন্যা সন্তান নামিরা ও মাহদিয়া।

নাঈম-শাবনাজ বর্তমানে চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন। নাঈম ব্যস্ত ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এবং শাবনাজ ব্যস্ত সংসার নিয়ে। তারা জুটি বেঁধে ২০টির মতো ছবিতে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ প্রভৃতি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর