,

সড়ক দুর্ঘটনায় নিহত রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার উচিতপুর এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলীর নাম আফজাল হোসেন (৫৯)।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম জানান, নিহত আফজাল হোসেন প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে অংশ নিতে সকালে তার অফিসের জিপ গাড়ি নিয়ে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন।

সকাল নয়টার দিকে উচিতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনায় জিপ গাড়ির চালক আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর