,

কেমন কাটবে অপুর জন্মদিন?

news-image

বিনোদন প্রতিবেদক : এক যুগেরও বেশি সময় সমানতালে ধরে রেখেছেন তারকাখ্যাতি। ঢাকার সিনেমাপাড়ায় তাকে বলা হয় ‘ঢালিউড কুইন’। তিনি অপু বিশ্বাস, বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা। আজ ১১ অক্টোবর বৃহস্পতিবার এই তারকা অভিনেত্রীর জন্মদিন।

অন্য দিনগুলোর মতোই সাদামাটাভাবে জন্মদিন কাটাবেন অপু বিশ্বাস। এমনটাই পরিকল্পনা ছিল নায়িকার। কিন্তু তার ভক্তরা সেটা হতে দিচ্ছে না। জানা গেছে, অপু বিশ্বাস ফ্যান ক্লাবের আয়োজনে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে নায়িকা নিজেও উপস্থিত থাকতে পারেন।

এদিকে অপু বিশ্বাস জানান, বিশেষ এই দিনটি ছেলে আব্রাম খান জয়কে নিয়েই কাটাবেন। এছাড়া বিশেষ কোনও পরিকল্পনা নেই। তবে জন্মদিনে সবাই যখন শুভেচ্ছা জানায়, সেটা ভালো লাগে এই নায়িকার।

অবন্তী বিশ্বাস অপু সিনেমায় এসে পরিচিতি পান অপু বিশ্বাস নামে। ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয় তার। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয় করেন। ছবিটি দর্শকপ্রিয়তা পায়।

এরপর অপু বিশ্বাস অভিনীত বেশীরভাগ সিনেমায় নায়ক ছিলেন শাকিব খান। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবনে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। ভালোবেসে গোপনে বিয়ে করেন শাকিব-অপু। তাদের দাম্পত্য জীবনে আব্রাম খান জয় নামের একটি পুত্র সন্তান রয়েছে। পরবর্তীতে নানা জটিলতায় তাদের বিবাহিত সম্পর্ক ভেঙে যায়।

অপু বিশ্বাস এখন নতুন সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। চলতি বছর কলকাতায় ‘শর্টকাট’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এছাড়া বাংলাদেশে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অভিনয় করছেন তিনি।

অপু বিশ্বাস জানান, শর্টকাট ছবির শুটিং শেষ। শিগগিরই ডাবিংয়ে অংশ নেবেন। আর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির গানের দৃশ্যধারণ বাকি আছে। এছাড়া একটি নতুন ছবিতে কাজের প্রস্তুতি চলছে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর