,

ইমরানের গানের মডেল ভারতের দর্শনা বনিক

news-image

বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদের নতুন গানের মডেল হয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী দর্শনা বনিক। দর্শনা কলকাতার নির্মাতা কমলেশ্বর, সৃজিত, অঞ্জন দত্তর সিনেমায় অভিনয় করেছেন। যদিও তার শুরুটা ছোট পর্দা দিয়ে।

‘মেঘের ডানায়’ শিরোনামের গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ নাফিস। আর সঙ্গীতায়োজনে ছিলেন এলএমজি বিটসের সৈয়দ নাফিজ ও শুভ্র রাহা। ইমরানের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী। গানটি প্রকাশ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

ভারতের জনপ্রিয় ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সুশাভান দাস। পুরো গানের দৃশ্য ধারণ হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, প্রেমের চিরচেনা, তবে সবসময় সতেজ অনুভূতির ছোঁয়া পাবেন শ্রোতা এবং দর্শক এই গানে। দর্শনা আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোন গানে মডেল হলেন তিনি। আশা করছি গান-ভিডিও সবার ভালো লাগবে।

আগামী ১৮ অক্টোবর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘মেঘের ডানায়’ গানটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর