,

মেসি-রোনাল্ডো নয়, ব্যালন ডি’অর জিতছেন সালাহ!

news-image

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের হয়ে গেল মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন মোহামেদ সালাহ। সব মিলিয়ে করেছেন ৪৪ গোল। সেই সুবাদে জিতেছেন অসংখ্য পুরস্কার। লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, এবার ব্যালন ডি’অরও জিততে চলেছেন তিনি।

কদিন ধরে ভোট পরিচালনা করে ফ্রান্স ফুটবল অফিসিয়াল ওয়েবসাইট। এতে ভোট দেন ফুটবল ভক্তরা। ফুটবলের সর্বোচ্চ মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অরের জন্য সালাহকেই বেছে নিয়েছেন তারা।

সালাহ স্মরণীয় মৌসুম কাটানোয় ইতিমধ্যে বগলদাবা করেছেন প্রিমিয়ার লিগ বর্ষসেরা ও গোল্ডেন বুট, পিএফএ, বিবিসি বর্ষসেরা আফ্রিকান ফুটবলার, প্লেয়ার্স প্লেয়ার অব দ্য সিজন, ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন ও লিভারপুল ফ্যানদের বর্ষসেরা পুরস্কার। যদিও রাশিয়া বিশ্বকাপে ভালো করতে পারেননি তিনি, তদুপরি এসব প্রাইজই ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাকে এগিয়ে রাখছে।

ফ্রান্স ফুটবল পরিচালিত ভোটে ৫৩ শতাংশ ভোট পেয়েছেন সালাহ। মেসি ও রোনাল্ডোর চেয়ে যোজন যোজন এগিয়ে আছেন মিসরীয় রাজা। ফুটবলের সবচেয়ে মর্যাদাকর পুরস্কারটি জয়ের দৌড়ে থাকা ছোট ম্যাজিসিয়ান পেয়েছেন ২৮ শতাংশ ভোট। সবশেষ বিশ্বকাপে ভালো করতে না পারলেও বার্সেলোনাকে ডাবল (লা লিগা ও কোপা ডেল রে) জেতান তিনি। আর তার চিরপ্রতিদ্বন্দ্বী সিআর সেভেন পেয়েছেন ৫ শতাংশ ভোট। চলতি মৌসুমে জুভেন্টাসে পাড়ি জমানো এ ক্ষীপ্রগতির উইঙ্গার গতবার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন করেন।

তুলনামূলক সবচেয়ে কম ভোট পেয়েছেন ফিফা দ্য বেস্ট ও উয়েফা বর্ষসেরা পুরস্কারজয়ী লুকা মডরিচ। লস ব্লাঙ্কোদের ইউরোপসেরা করতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। তার অসামান্য নৈপুণ্যে বিশ্বকাপের ফাইনাল খেলে ক্রোয়েশিয়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর