,

পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জেরিন খান

news-image

বিনোদন ডেস্ক : পাকিস্তানের ওপেনার ফখর জামানের সঙ্গে প্রেম করছেন জেরিন খান?‌ একদিন আগেই বিষয়টি নিয়ে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। প্রত্যেকেই জানতে চাইছিলেন, পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়ালেন কিনা বলিউড অভিনেত্রী। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন জেরিন।

ক্রিকেটারদের সঙ্গে বিনোদন জগতের তারকাদের প্রেম কিংবা বিয়ে নতুন বিষয় নয়। পতৌদি–শর্মিলা থেকে আজকের বিরাট–অানুশকা যার প্রমাণ। আবার পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা। এবার কি তবে একই পথে এগোচ্ছেন জেরিন খান?

খবরটি সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই নানা মন্তব্য আসতে থাকে। যেখানে বলা হয়, গত কয়েকমাস ধরেই ফখরের সঙ্গে দেখা করছেন জারিন। তার ভক্তরাও আগ্রহ হয়ে পড়েছিলেন বিষয়টি নিয়ে। অবশেষে টুইট করে ভক্তদের কৌতূহল মিটিয়েছেন জেরিন।

এক ভক্তের প্রশ্নের উত্তরে জেরিন লেখেন, ‘খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।’ যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে পাকিস্তানি ক্রিকেটারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর