,

রায় নিয়ে আ’লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

news-image

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে বুধবার (১০ অক্টোবর) নিউইয়র্ক সময় ভোররাত পৌনে ৩টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায় ঘোষণার পরপরই ডাইভারসিটি প্লাজায় জড়ো হয়ে বিক্ষাভ মিছিল ও স্লোগান দেয় যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা। এ সময় গ্রেনেড হামলা মামলার রায়কে প্রহসনের রায় উল্লেখ করে নেতারা বলেন, এই রায় ইতিহাসের পাতায় কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। তারা অবিলম্বে তারেক জিয়াকে গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ারও নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

বিএনপির বিক্ষোভে বক্তব্য রাখেন মিজানুর রহমান ভুইয়া মিল্টন, কাজী সাখাওয়াত হোসেন আজম, মাকসুদ চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোশাররফ হোসেন সবুজ, সৈয়দ আকিকুর রহমান ফারুক, মার্শাল মুরাদ, আমানত হোসেন আমান, আহাদ প্রমুখ।

এর আগে রায় ঘোষণার পরপরই জ্যাকসন হাইটসে খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে আনন্দ মিছিল বের করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তবে, এ সময় রায়ে হতাশা ব্যক্ত করে নেতাদের কেউ কেউ বলেন, গ্রেনেড হামলার রায়ে মূল পরিকল্পনাকারী তারেক রহমানের ফাঁসি হওয়া উচিত ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় বিচার বিভাগ যে স্বাধীন এই রায়ে তা আরেকবার প্রমাণ হয়েছে।

বক্তরা বলেন, যে যাই বলুক, আওয়ামী লীগ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

এ সময় আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ কর, মোহাম্মদ আলী সিদ্দিকী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, শরীফ আলম হীরা, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহনাজ, ডিএম রনেল, মো. সেবুল মিয়া, জয়নাল আবদীন জয় প্রমুখ বক্তব্য রাখেন।

ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রেনেড হামলার রায় ঘোষণার পরপরই এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে আনন্দ মিছিল নিয়ে হাজির হয়।

শুরুতে নির্দিষ্ট দূরত্বে উভয় দলই স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের দিকে এগিয়ে গেলে দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর রাত ৩টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর