,

পিরোজপুরে তিন মাথার অদ্ভুত শিশুর জন্ম!

news-image

পিরোজপুরে তিন মাথা আকৃতির অদ্ভুত এক ছেলেশিশুর জন্ম দিয়েছেন রেহেনা আক্তার নামে এক গৃহবধূ।বুধবার কাঁঠালিয়ার ফাতেমা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই শিশুর জন্ম হয়।

শিশুর মা ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী।

শিশুর দাদা শাহজাহান হাওলাদার জানান, বুধবার ভোররাতে প্রসবব্যথা নিয়ে কাঁঠালিয়ার ওই নার্সিং হোমে ভর্তি হয় তার মেয়ে। জন্মের পরে দেখা যায় শিশুটি তিন মাথা আকৃতির, বিশেষ অঙ্গ নেই, চোখ দুটো পাশাপাশি কপালের মধ্যে, হাত দুটো বাঁকা। তার ওজন মাপা হয় তিন কেজি ৭শ’ গ্রাম। জন্মের পর থেকে শিশুটি অনেকটা অসুস্থ রয়েছে।

শাহজাহান হাওলাদার আরও জানান, চার বছর আগে তার মেয়ে রেহেনা আক্তারের সঙ্গে বিয়ে হয় মামুন হাওলাদারের। এটি তাদের প্রথম সন্তান। শিশুটির বাবা রাজধানীতে একটি রডের দোকানে কাজ করেন।

এদিকে, অদ্ভুত শিশু জন্মের খবর ছড়িয়ে পড়লে নার্সিং হোমে একনজর দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, অদ্ভুত আকৃতির জন্ম নেয়া এ শিশুটি হাইড্রসেফালাস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর