,

এবার প্রকাশ হলো ‘উইশ’খ্যাত সেই সুন্দরীর গোপন বিয়ের খবর

news-image

শেষ হয়ে গেল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় আসর। এবারও বিতর্ক পিছু ছাড়েনি এই আয়োজনটি। ফাইনাল রাউন্ডে বিচারকদের প্রশ্নের জবাবে দুই প্রতিযোগীর হাস্যকর উত্তর দেয়ার পর রীতিমত সারাদেশে ট্রলে পরিণত হয় সুন্দরী বাছাইয়ের এই আয়োজন।

এবার প্রকাশ্যে এলো প্রতিযোগিতার সেরা দশে থাকা ও উইশ করা নিয়ে হাস্যকর উত্তর দেয়া আফরিন সুলতানা লাবণীর গোপন বিয়ের খবর। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতাটি কেবল অবিবাহিত মেয়েদের জন্য। সেটি জেনেও এবং গেল বছরের এভ্রিল কাণ্ডের পরও নিজের বিয়ের কথা গোপন করে এতে অংশ নিয়েছেন লাবণী।

প্রাপ্ত কাগজপত্র ঘেঁটে দেখা গেল মিস ওয়ার্ল্ড এ অংশ নেয়া এই লাবণী বিবাহিত! তার সাবেক স্বামীর নাম আতাউর রহমান আতিক। জামালপুর সদর বাগেরহাটা কলেজ রোডের বাসিন্দা তিনি। দুই বছর প্রেম করার পর জামালপুর কোর্টে গিয়ে ২০১৪ সালের ১৮ আগস্ট বিয়ে করেছিলেন তারা। সেই সংসার টিকেছিল মাত্র দুই বছর। ২০১৬ সালের ১৭ মে মাসে ডিভোর্স হয় তাদের।

শুধু তাই নয়, লাবণীর স্বামী আতিক জানান, লাবণী চুরির দায়ে জেলও খেটেছেন। তার নামে দুটি চুরির মামলাও হয়। ওই মামলার এখনও কোনো নিষ্পত্তি হয়নি। মামলাটি করেছিলেন আতিকই। সে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক। ক্ষমতার জোরে মামলাটি আটকে রেখেছিল। এখন নতুন করে চার্জশিট তৈরি করছেন তার স্বামী।

এসব ডকুমেন্টস ও বিয়ের সত্যতা যাচাইয়ের জন্য লাবণীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এদিকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজক স্বপন চৌধুরী বলেন, ‘এমনটা হয়ে থাকলে সেটা দুঃখজনক। আমরা এবার অনেক সতর্ক ছিলাম। লাবণীর সম্পর্কে অনেক তথ্যই আমরা যাচাই করেছি। তার পরিবার কিছু বলেনি। তবে যেহেতু সে বিজয়ী হয়নি তাই এ নিয়ে কিছু বলতে চাই না।’

তবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পরপর দুইবার বিয়ের তথ্য গোপন করেও অংশ নিয়ে সেরা দশে আসার ঘটনায় প্রতিষ্ঠানটির আয়োজন প্রশ্নের মুখে পড়েছে।
সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর