সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মান রাখতে পেরেছি

news-image

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক শাকিব খান। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন সুপারস্টার খ্যাতি। সীমানা পেরিয়ে অভিনয় করছেন ওপার বাংলার ছবিতেও। মূলত ‘শিকারি’ ছবিতে দুর্দান্ত অভিনয় করেই দুই বাংলায় নিজের জাত চিনিয়েছেন শাকিব। স্টার সিনেপ্লেক্সের ১৪ বছর পূর্তিতে ‘শিকারি’ ছবিকে সম্মাননা দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

তারা জানায়, স্টার সিনেপ্লেক্স যাত্রা শুরুর পর থেকে যে ছবিগুলো প্রদর্শন করে ব্যবসায়িক সফলতা পেয়েছে তার মধ্যে ‘শিকারি’ অন্যতম। গত সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা মঞ্চে ছবিটি সম্পর্কে শাকিব খান বলেন, যৌথ প্রযোজনায় আমার অভিনীত প্রথম ছবি ‘শিকারি’। এ ছবিতে অভিনয় করে আমি উপলব্ধি করতে পেরেছি শিল্পীর কোনো দেশ নেই, সীমানা নেই। একজন শিল্পীর জন্য পুরো পৃথিবী খোলা। এ ছবির চিত্রায়ণে যখন কলকাতা যাই, তখন তারা জানত আমি বাংলাদেশের সুপারস্টার। ছবির টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই আমার দিকে তাকিয়ে থাকত। তখন আমার মনের মধ্যে কাজ করত, আমাকে ভালো করতেই হবে। যদি ভালো করতে না পারি তাহলে আমাদের চলচ্চিত্রের বদনাম হবে। আমি চাইতাম আমার ইন্ডাস্ট্রির মুখ যেন উজ্জ্বল হয়। তাই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। প্রথম ছবি দিয়েই কলকাতার দর্শকদের কাছে পরিচিতি পান শাকিব খান। এ ব্যাপারে তিনি বলেন, ‘মুক্তির পর ছবিটি সাফল্য পেয়েছে। এজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি আমার ইন্ডাস্ট্রি ও দেশের মান রাখতে পেরেছি। সুনাম অর্জন করেছি।’

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান