,

‘সে বলল, আমার রুমে চলে আসো’

news-image

কঙ্গনার পর এবার ‘কুইন’র পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন ছবির সহশিল্পী নয়নী দীক্ষিত।

পর্দা ওঠতে শুরু করেছে বলিউডের। বের হচ্ছে সব যৌন নির্যাতনকারিদের নাম। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ‘কুইন’ ছবিতে কঙ্গনা রানাউতের সহশিল্পী

সম্প্রতি বলিউডের পর্দায় ওঠতে শুরু করেছে যৌন নির্যাতনকারিদের নাম। বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তনশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেতা নানা পাটাকারের বিরুদ্ধে। এরপরই ‘কুইন’র পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে অভিযোগ তোলেন ছবির নায়িকা কঙ্গনা রানাউত।

এবার কঙ্গনার সহশিল্পী নয়নী দীক্ষিত জানিয়েছেন, তার দিকেও হাত বাড়িয়েছিলেন পরিচালক বিকাশ বহেল। শুটিংয়ের সময় হোটেলকক্ষেও যেতে বলেন তাকে। দুর্ভাগ্যবশত কঙ্গনার ‘কুইন’ ছবিটিও পরিচালনা করেছিলেন বিকাশ বহেল। সেই ছবির সেটে কঙ্গনার সঙ্গে নোংরা আচরণ করেন তিনি।

নয়নী বলেছেন, ‘কুইন’ ছবিতে কাজ করা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি।

তিনি আরও বলেন, বিকাশের বিরুদ্ধে যে মেয়েরা অভিযোগ করছে, সেগুলোর একটিও মিথ্যা নয়। কেননা, সে আমার দিকেও হাত বাড়িয়েছিল। আমি তাকে বলেই বসেছিলাম, আমার সঙ্গে আবারও এমন করলে ধোলাই দেব।

নয়নী দীক্ষিত বলেন, ওই কথা বলার পরদিন যখন সেটে গেলাম, চুলে কী যেন একটা সমস্যা হয়েছিল আমার। তখন বিকাশ আমার ওপর খেপে গেল, ভীষণ বাজে ব্যবহার করল। খারাপ ব্যবহারের কারণ তো এখন বুঝতে পারছি। আসলে তার সঙ্গে কি ঘটেছিল?

নয়নী বলেন, সে আমাদের নিয়ে রেখেছিল একটা দুই তারকা হোটেলে। যখন বললাম, হোটেলটা ভালো লাগছে না। সে বলল, আমার রুমে চলে আসো। সাহস কত তার! এরপরই আমি তাকে সাবধান করে দিলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর