,

শাশুড়িই প্রথমে সন্দেহ করেন

news-image

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারেক জিয়ার সংশ্লিষ্টতা নিয়ে প্রথম সন্দেহ প্রকাশ করেন তার শাশুড়ি। তাঁর শাশুড়িই ২০০৪ সালের আগস্টে তারেক জিয়ার গতি বিধি এবং আচার আচরণ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন, তার নিকটাত্মীয়দের কাছে। তারেকের শ্বশুরবাড়ি ধানমন্ডি পাঁচ নম্বর সড়কে। তার শ্বশুর প্রয়াত রিয়াল এডমিরাল মাহাবুব আলী খানের বাড়িটি এক বিঘা জমির উপর। স্বামীর মৃত্যুর পর তারেক জিয়ার শাশুড়িই ইকবালবান্দ বানুই সংসার দেখাশোনা করেন। ২০০৪ সালের আগস্টের শুরুতেই তারেক জিয়ার শ্বশুরবাড়িতে যাতায়াত বেড়ে যায়। উল্লেখ্য তারেকের শ্বশুর বাড়ির সামান্য দূরত্বেই ‘সুধাসদন’ আওয়ামী লীগ সভাপতির বাসভবন। তৎকালীন বিরোধী দলের নেত্রী বিভিন্ন কর্মসূচিতে যাওয়া আসা করতে হতো, ৫ নম্বর সড়ক দিয়েই। তারেকের শ্বশুড়বাড়ির সামনে দিয়েই শেখ হাসিনা চলাফেরা করতেন। আগস্টের দ্বিতীয় সপ্তাহে তারেক শ্বশুরবাড়িতে থাকা শুরু করেন। এসময় একটি রুম নিয়ে সেখানে কম্পিউটার সহ নানা যন্ত্রপাতিও বসান। ইকবালবান্দ বানু, প্রথমে এটাকে স্বাভাবিক ভাবে নিলেও পরে সন্দেহ শুরু করেন। তারেকের শাশুড়ি জানান যে, বাসার সামনে তারেক সিসিটিভি বসায়। ঐ সিসিটিভির ফুটেজে শেখ হাসিনার যাতায়াতের ছবিগুলো বাছাই করে আলাদা করতে থাকেন। তারেকের শাশুড়ির এতে সন্দেহ হয়। তিনি বিষয়টি নিয়ে কয়েকজন নিকটাত্মীয়ের সঙ্গে কথাও বলেন। ২১ আগস্টের ঘটনার পর তারেক শ্বশুরবাড়ি থেকে ক্যাম্প সরিয়ে ফেলেন। তারেকের শাশুড়িই প্রথম তারেক কে জিজ্ঞেস করেছিলেন ‘এই ঘটনা (২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা) কি তুমি ঘটালে?

সূত্র: বাংলা ইনসাইডার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর