,

রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কাল

news-image

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির সিনয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ১১ অক্টোবর (বৃহস্পতিবার) সারা দেশে থানা, জেলা ও মহানগরে স্থানীয় বিএনপি নেতারা সুবিধা মতো সময় বিক্ষোভ করবে, ১৩ অক্টোবর ছাত্রদল, ১৪ অক্টোবর যুবদল এবং ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দল কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, আগামী ১৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এ ছাড়া ১৭ অক্টোবর মহিলা দল ও ১৮ অক্টোবর শ্রমিক দল মানববন্ধন কর্মসূচি পালন করবে।

এদিকে রায় ঘোষণার পর এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তাৎক্ষণিক মিছিল করেছে।

১৪ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন মারা যান। সভানেত্রী শেখ হাসিনাসহ আহত হন কয়েকশ’ নেতাকর্মী।

পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক শাহেদ নূর উদ্দীন আজ বুধবার দুপুরে বহুল আলোচিত ওই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর