,

রায় শুনে বাবরের জন্য অঝোরে কাঁদছেন এই মহিলা

news-image

নিউজ ডেস্ক।। বহুল চাঞ্চল্যকর ২১ অাগষ্ট গ্রেনেড হামলার রায় শোনার পরেই জেল গেটের পাশে রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন চল্লিশোর্ধো এক মহিলা। কান্নার কারণ জানতে চাইলে তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর তার ফুপাত ভাই।

বুধবার দুপুরে পুরান ঢাকার জেলগেটের পাশে এ দৃশ্য চোখে পড়ে। মহিলার কান্না দেখে অাশপাশের মানুষ জড়ো হয়ে যায়। পরিচয় জানতে চাইলে প্রথমে তা দিতে অপারগতা জানালেও এক পর্যায় তিনি জানান, তার নাম কখন অামিন তালুকদার, বাবা- অাব্দুল রাজ্জাক, নেত্রকোনা জেলার মদন থানার চানগাঁও গ্রামে। তিনি বাবরের এলাকাবাসী।

বাবরের সাথে তার পারিবারিক কোন সম্পর্ক অাছে কিনা বারবার জিঙ্গেস করা হলেও অস্বীকার যান তিনি। একপর্যায়ে তিনি বলেন, বাবর তার ফুপাত ভাই। তাই ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে। তাই অাজ এ মামলার রায় হবে শুনে নেত্রকোনা থেকে এখানে একাই এসেছেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী সে সময়ের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২২ জন মারা যান। আহত হন কয়েক শ। বর্তমান প্রধানমন্ত্রী ও সেই সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার কানে অাঘাত পেয়েছে। অাজ এ মামলার রায়ে বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। উৎস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর